১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্বৃত্তদের হামলায় ইউনিয়ন অফিসের কর্মচারী গুরুত্বর আহত

  • Update Time : ০৯:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দূর্বৃত্তদের অতর্কিত হামলায় সিলেটের বিশ্বনাথে দিলীপ বিশ্বাস (২৬) নামের উপজেলার ‘বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ’র অস্থায়ী কর্মচারী গূরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের সড়কের মুখে তার উপর দূর্বৃত্তরা ওই হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত গুরুত্বর আহত দিলীপ বিশ্বাস উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের ইলিমপুর গ্রামের দিনেস বিশ্বাসের পুত্র। গুরুত্বর আহত অবস্থায় সে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বিশ্বনাথ ইউনিয়ন পরিষদেরর প্রশাসনিক কর্মকর্তা সমিরন চন্দ জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে কে বা কাহারা মোবাইলে কল করে দিলীপ বিশ্বাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা তাকে প্রথমে মোটর সাইকেলে করে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল নামক স্থানে নিয়ে যায় এবং পরবর্তীতে আবার তাকে সিএনজি করে লালাবাজার-অলংকারী-টুকেরকান্দি-বিশ্বনাথ সড়ক হয়ে টুকেরকান্দি সড়কের মুখে নিয়ে যায়। সেখানেই (টুকেরকান্দি রাস্তার মুখে) সিএনজি ড্রাইভার’সহ ৪ জন ও মোটর সাইকেলে থাকা আরোও ২ জন ব্যক্তি দিলীপ বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত আহত অবস্থায় রাস্তার পাশে জমিতে ফেলে দিয়ে চলে যায় অজ্ঞাত হামলাকারীরা। এরপর স্থানীয় লোকদের সহযোগীতা গুরুতর আহত দিলীপকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। এব্যাপারে গুরুত্বর আহত দিলীপের পিতা দিনেস বিশ্বাস বলেন, গত রাতে (মঙ্গলবার) কে বা কাহারা তাকে (দিলীপ) বাড়ি থেকে ডেকে নিয়ে গুরুতর আহত করে আমার ছেলেকে রাস্তার পাশে জমিতে ফেলে গেছে। বর্তমানে সে মুমুর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, এঘটনায় এখন (বুধবার রাত সাড়ে ৭টা) পর্যন্ত আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দূর্বৃত্তদের হামলায় ইউনিয়ন অফিসের কর্মচারী গুরুত্বর আহত

Update Time : ০৯:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২৬