সিলেটে আবাসিক হোটেলে ‘নারী নিয়ে ফুর্তি’ করতে গিয়ে ধরা সাত পুরুষ
- Update Time : ০৩:৪২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর দুইটি আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দশ নারী-পুরুষকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নগরীর কোতোয়ালি ও দুক্ষণ সুরমা থানাধীন এলকায় পৃথক অভিযানকালে অনৈতিক কার্যক্রম পরিচালনার দায়ে ওই হোটেল দুটিও সিলগালা করা হয়। আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। পুলিশ জানায়, বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানাধীন রাজার গলি দরগা গেইট এলাকার ‘হোটেল নির্জন’ আবাসিক হোটেলে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে হোটেলটির ষষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকাবস্থায় মো. সুজন হোসাইন (২৭), তানজির হোসেন (৩০), মো. কামরুল ইসলাম (৩৫) ও রিয়ামনিকে (১৮) আটক করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার ‘তিতাস হোটেলে’ অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে আটক করা হয় মো. কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মো. আফজল (৩০), নাজমা (৩৫) ও রুমাকে (৩৩)। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে, অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ‘হোটেল নির্জন’ ও ‘হোটেল তিতাস’ সিলগালা করে আইনশৃঙ্খলা বাহিনী।




























