সিলেটে ছাত্র মজলিসের বৈঠকে কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে
- Update Time : ০২:৫৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭ টায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের কনফারেন্স হলে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে ১৩ দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ, আলেমেদ্বীন, দ্বীনদার-বুদ্ধিজীবি ও সাংবাদিকদের নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমাদ খান।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, “কওমি মাদরাসার ছাত্ররা দেশের জন্য অনেক বড় সম্পদ। তাদের মাধ্যমে গোটা জাতি উপকৃত হতে পারে, এমন ব্যবস্থা করতে হবে। দেশের শিক্ষিত শ্রেণির মাঝেও নৈতিকতার যে ঘাটতি দেখা যায়, তা মূলত যথাযথ ধর্মীয় শিক্ষা না থাকার ফল। সুতরাং সকল স্তরে ধর্মীয় শিক্ষা সংযোজন এবং কওমি সনদের বাস্তবায়নসহ পুরো শিক্ষানীতি ঢেলে সাজানো প্রয়োজন। একই সঙ্গে সরকারকে শিক্ষাখাতের ব্যাপারে আরও বেশি গুরুত্বারোপ করতে হবে। বরাদ্দ বাড়িয়ে সকল শ্রেণির মানুষের জন্য শিক্ষাকে সহজলভ্য করা ব্যতীত জাতিগত উন্নতি সম্ভব নয়। ইসলামী ছাত্র মজলিস উত্থাপিত ১৩ দফার প্রত্যেকটি দাবি পূরণ করা এখন সময়ের তাগিদ। সুতরাং এগুলো বাস্তবায়ন করতে হবে।”
এ সময় তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে সন্ত্রাসী কার্যক্রমের আস্ফালন দেখে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন এবং তা বন্ধের আহ্বান জানান।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া গোলটেবিল বৈঠকে কেন্দ্র ঘোষিত ১৩ দফা শিক্ষাদাবির ধারণাপত্র পেশ করেন, সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলা।
মহানগর সেক্রেটারি সাজিদুর রহমানের পরিচালনায় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক, গবেষক ও জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, দারুল কোরআন মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি এহতেশামুল হক ক্বাসিমী, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান, সিলেট উইমেন্স মডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ, সিয়ানাহ ট্রাস্টের চেয়ারম্যান মুফতি জিয়াউর রহমান, সিলেট মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, রাখালগন্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আ ন ম ইয়াহইয়া, সিয়ানাহ ট্রাস্টের সদস্য আব্দুল্লাহ আল মানসুর, ইঞ্জিনিয়ার কাউসার হোসাইন, ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুল বাসিত, মৌলভীবাজার শহর সেক্রেটারি এহসানুল হক ফুজায়েল।
বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন থেকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগরীর আহবায়ক জুবায়ের আহমদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা সভাপতি এবি আল মাহমুদ ও ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর দপ্তর সম্পাদক রায়হান আহমদ প্রমুখ।
অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক জিয়াউর রহমান আল মুমিন, সিলেট সরকারি কলেজ সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, মাদ্রাসা বিভাগ সভাপতি নাঈম বিন নিজাম, কানাইঘাট উপজেলা তত্ত্বাবধায়ক মুহাম্মদ আব্দুল্লাহ, শাহপরাণ পশ্চিম থানা সভাপতি নাসির আনসারী, এমসি কলেজ প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।




























