জগন্নাথপুরে আরাফাত রহমান কোকো’র মৃত্যু বার্ষিকী পালিত
- Update Time : ০৬:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুরে আরাফাত রহমান কোকো’ র মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়াসংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’ র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব জগন্নাথপুরের উদ্যোগে ২৪ জানুয়ারী বিকাল ৪ ঘটিকায় স্থানীয় সি,এ মার্কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
ক্লাবের সিনিয়র সদস্য এখলাছুর রহমান তালুকদার নিকসনের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী জুবায়ের আহমদ, ক্লাবের সাধারণ সম্পাদক ছাত্রনেতা জাহেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বি,এন,পির সাবেক আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ মিজানুর রহমান মিজান, বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ছায়াদুজ্জামান ছায়াদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য হুমায়ুন কবির ফরিদী, সৈয়দ আবু বক্কর, নির্বাহী সদস্য মহসিন আহমদ, আনিছুর রহমান, জয়নুল হক জয়, জালাল হোসেন, শামীম আহমদ, ছাবির উদ্দিন, ধন মিয়া, শাহ্ শাকিল, শাওন আহমদ, ওলিউর রহমান, রুনু মিয়া, ফয়সল আহমদ, আলী নূর, রাজিব আহমদ, জাবেদ আহমদ, আব্দুল কাহার, টিপু, পাবেল প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মোনাজাত ও গরীব- দুস্থদের মাঝে খাবার বিতরনের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি





























