০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাংচুর, চুরি ও অগ্নিসংযোগ মামলায় আ.লীগ নেতা রিজু জেল হাজতে
- Update Time : ০৮:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুকে জগন্নাথপুর বিএনপির কার্যালয় ভাংচুর, চুরি ও অগ্নিসংযোগ মামলায় জেল হাজতে প্রেরন করেছে আদালত। আজ বুধবার (১০ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের বিচারক মো. এমদাদ হোসেনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরনের দির্দেশ দেন। আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রিজুর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. নজরুল ইসলাম। জানা গেছে, গত বছরের ১৯ নভেম্বর জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর, চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক মন্ত্রী এমএ মান্নান, রেজাউল করিম রিজুসহ ৪৯ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলার বাদী ছিলেন মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর।




























