১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুতুপালং ক্যাম্প পরিদর্শনে ৪৫ দেশের কূটনীতিক রোহিঙ্গাদের ফেরত পাঠাতে উদ্যোগ নেয়া হবে

  • Update Time : ০৭:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নিজ নিজ দেশের সঙ্গে আলাপ করবেন বলে জানিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা।

বুধবার দুপুর ১২টায় কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন শেষে তারা এ কথা জানান। এ সময় কূটনীতিকরা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়শী প্রশংসা করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম প্রায় ৪৫টি দেশের কূটনীতিকদের নিয়ে ক্যাম্প পরিদর্শনকালে নির্যাতিত রোহিঙ্গাদের খোঁজ খবর নেন।

পরিদর্শন শেষে দুপুরে বিদেশি প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদের জানান, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জীবন অনিশ্চিত ও অমানবিক। বাংলাদেশে আসা রোহিঙ্গাদের  ফেরত পাঠাতে ব্যবস্থা নেয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার সরকারের মধ্যে বিবাদ চলছে। এটা সেই দেশের সমস্যা। মিয়ানমারের সমস্যা এখন বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ায় সংকটের একমাত্র সমাধান। এ জন্য বিদেশি কূটনীতিকরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক, বিআইআইএসএস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদ, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চেীধুরী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কুতুপালং ক্যাম্প পরিদর্শনে ৪৫ দেশের কূটনীতিক রোহিঙ্গাদের ফেরত পাঠাতে উদ্যোগ নেয়া হবে

Update Time : ০৭:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭