মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই : কবি নির্মলেন্দু গুণ
- Update Time : ০২:৫৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যা বন্ধে জাতিসংঘের সক্রিয় হস্তক্ষেপের দাবিতে প্রতিনিয়তই সোচ্চার হচ্ছে মানুষ। এই গণহত্যা বন্ধের দাবি জানিয়ে কবি নির্মলেন্দু গুণ বলেছেন ‘মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই’।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। কবি নির্মলেন্দু গুণ তার স্ট্যাটাসে লিখেছেন— ‘নিরস্ত্র নিরপরাধ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের ওপর বার্মার সৈনিকদের বর্বর অত্যাচারের যে ভিডিওচিত্রগুলি আড়চোখে দেখলাম, তাতে প্রশ্ন জাগলো মনে, ১৯৭১ সালের পাক-সেনারা কি তুলনামূলকভাবে কম নিষ্ঠুর ছিলো? ১৯৭১ সালে পাকসেনাদের অত্যাচারের ভিডিওচিত্র ধারণ করা আজকের মতো সহজ ছিলো না বলে,
আমার এমনটি মনে হতে পারে। আমি বিভিন্ন সূত্রে ফেইসবুকে আপলোডকৃত মায়ানমারে ঘটতে থাকা নির্মমতার ভিডিওচিত্রগুলি আড়চোখে দেখেছি। ঐ রকমের মানব-পীড়নের দৃশ্য সোজা চোখে দেখার সাহস আমি সঞ্চয় করতে পারিনি।





















