০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৭২ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতারের আল্টিমেটাম জমিয়তের

  • Update Time : ০৩:১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিয়ানীবাজারে ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত গ্রেফতারের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সিলেট-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী প্রশাসনকে ৭২ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ধর্ষকদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রটেক্ট আওয়ার সিস্টার বিডি’ আয়োজিত এই মানববন্ধন সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের দায়িত্বশীল আহমেদ রুবেলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালিক চৌধুরী। মাওলানা আব্দুল মালিক চৌধুরী তার বক্তব্যে ধর্ষণের কয়েকদিন পেরিয়ে গেলেও প্রশাসন কর্তৃক মামলা গ্রহণে গড়িমসি এবং ধর্ষককে পালানোর সুযোগ করে দেওয়ার তীব্র নিন্দা জানান। তিনি প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে বলেন, “কোন অদৃশ্য শক্তির প্রভাবে প্রশাসন এমন জঘন্য অপরাধের ফাঁদে পা দিল, তা আমরা জানতে চাই। তিনি আরও বলেন, শান্তিপ্রিয় সিলেটে পরিকল্পিতভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর এই অপচেষ্টা আমরা রুখে দেবো। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ধর্ষক হিন্দু বাবু পুরোহিত ও ব্যবসায়ী সন্দীপ পালসহ সকল দোষীকে গ্রেফতার করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। ওয়াহিদুর রহমান ও সালমান আহমদের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শিক্ষানবিশ আইনজীবী রেজাউল হক, হাফিজ খলিলুল্লাহ মাহবুব, এমএ রহিম প্রমুখ। উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর বিয়ানীবাজার উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় হিন্দু বাবু পুরোহিত কর্তৃক ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

৭২ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতারের আল্টিমেটাম জমিয়তের

Update Time : ০৩:১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫