শাহারপাড়ায় প্রবাসীদের সহযোগীতায় সামসুদিন কামালীর উদ্যোগে সেলাই মেশিন বিতরন
- Update Time : ০৩:০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের প্রবাসীদের সহযোগীতায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিবাচিত সদস্য মো: সামসুদিন কামালীর উদ্যোগে ১৭ জানুয়ারী মঙ্গলবার শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল ৩টায় সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সুনামগঞ্জ জেলা অাওয়ামীলীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হুসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, সিলেট মদন মোহন কলেজের সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ) হোসনেআরা কামালী, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান কামালী। অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সেক্রেটারী অাবুল হোসেন লালন, যুক্তরাজ্য প্রবাসী হাজি অাজহারুল ইসলাম কামালী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো: সামসুদিন কামালী, অাবু তাহের রুহান প্রমুখ। অনুষ্টানে সভাপতিত্ব করেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তৈয়ব মিয়া কামালী ও পরিচালনা করেন জুনেদ মিয়া কামালী। প্রেস বিজ্ঞপ্তি





























