১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আরো ২ দিন হজ ফ্লাইটের অনুমোদন পেয়েছে বিমান

  • Update Time : ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ আগস্ট ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শনিবারই বিমানের হজ ফ্লাইট শেষ হওয়ার কথা ছিল। তবে সৌদি আরব কর্তৃপক্ষ বিমান বাংলাদেশকে আগামী দুই দিন অর্থাৎ ২৮ আগস্ট পর্যন্ত আরো ১০টি হজ ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক শনিবার বিকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নতুন করে হজ ফ্লাইট বরাদ্দ হওয়ায় যেসব হজযাত্রী অপেক্ষমাণ ছিলেন তাদের সৌদি আরব যাওয়ার অনিশ্চয়তা কাটবে।
ফ্লাইট সংকটের কারণে আজও অনিশ্চয়তায় ছিলেন কয়েক হাজার হজযাত্রী। ইতিমধ্যে বাংলাদেশে থেকে ১ লাখ ১৫ হাজার ৭৩০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার ৯৯ জন এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৫৫ হাজার ৬৩১ জন হজযাত্রী পরিবহন করছে। ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি অ্যারাবিয়ান হজ ফ্লাইট পরিচালনা করবে ২৮ আগস্ট পর্যন্ত। এ বছর হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী নিবন্ধন করেছিলেন।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

আরো ২ দিন হজ ফ্লাইটের অনুমোদন পেয়েছে বিমান

Update Time : ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ আগস্ট ২০১৭