০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা গ্রেফতার
- Update Time : ১১:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়েছে। তিনি দোয়ারা সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল হামিদ ওই ইউনিয়নের লামা সানিয়া গ্রামের মৃত মতি মিয়ার পুত্র।




























