খেলাফত মজলিস তাহিরপুর উপজেলা শাখা পুনর্গঠন সম্পন্ন
- Update Time : ০৬:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: খেলাফত মজলিস সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখার বার্ষিক মজলিসে শুরার সাধারণ অধিবেশন সোমবার (১২ মে) উপজেলার বাদাঘাট বাজারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি মাওলানা আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে তেলাওয়াতে কুরআন, শাখা রিপোর্ট পেশ- পর্যালোচনা, দাওয়াত ও গণসংযোগ মাসের
পরিকল্পনা গ্রহণ এবং ২০২৫-২৬ সেশনের জন্য উপজেলা শাখার পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করা হয়। শুরার সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন সেশনের জন্য সভাপতি পুনঃনির্বাচিত হন হাফিজ মাওলানা মাওলানা আব্দুস শহীদ এবং সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন হাফিজ জহিরুল ইসলাম। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন ও নির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সুনামগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্গঠন কাজে সহযোগিতা করেন- জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আখতার হুসাইন আতিক। তাহিরপুর উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্বশীলবৃন্দ হলেন, সভাপতি মাওলানা আব্দুস শহীদ, সহ সভাপতি মাওলানা জাহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজ জহিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ডা. মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নেছার আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা জাকির হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা ওমর ফারুক, সহ অফিস ও প্রচার সম্পাদক হাফিজ সোলাইমান আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর কবীর, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা অলি উল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা শামছুল হক, যুব বিষয়ক সম্পাদক মাওলানা মেহেদী হাসান মাহদী, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ শামসুন্নাহার জহির, নির্বাহী সদস্য মাওলানা সৈয়দ আহমদ, ক্বারী রুহুল আমীন, মাওলানা মর্তুজ আলী।



























