১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে সন্ধ্যারাত পর্যন্ত প্রতীকী অনশন পালিত
- Update Time : ১২:৫১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আল হেলাল, সুনামগঞ্জ :: সুনামগঞ্জে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে সন্ধ্যারাত পর্যন্ত দিনব্যাপী প্রতীকী অনশন পালিত হয়েছে। কুয়েটে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং অনতিবিলম্বে কুয়েটের ভিসির পদত্যাগের দাবীতে বুধবার (২৩ এপ্রিল) সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সকাল থেকে রাত পর্যন্ত উক্ত প্রতীকী অনশন কর্মসুচি পালিত হয়। গণতান্ত্রিক ছাত্র সংসদ, সুনামগঞ্জ জেলা শাখার অন্যতম উদ্যোক্তা ছাত্রনেতা এনডি ওসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনশনে বক্তব্য রাখেন, ওয়ারিয়র্স অব জুলাই এর জেলা কমিটির আহবায়ক মোঃ ফয়ছল আহমদ, ছাত্রনেতা মোঃ সায়মন মিয়া, সাব্বির আহমদ সামী,মকবুল হোসেন, নাঈম আহমেদ অন্তর, আব্দুর রহমান পায়েল, শরীফ হোসেন মিজান ও মারিয়া জান্নাত সহ স্থানীয় নেতৃবৃন্দ।


























