১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সাংবাদিকদের যা বললেন বিএনপি নেতা নাছির চৌধুরী

  • Update Time : ১০:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমার পারিবারিক বিষয় অতিরঞ্জিত করে প্রচার করা হয়েছে। আমাকে জিম্মিদশায় রাখা হয়নি। এগুলো অসত্য। সুচিকিৎসা দেয়া হচ্ছে না বলে যেটা প্রচার হচ্ছে, সেটাও ঠিক না। আমার চিকিৎসা চলছে। আগামীতেও চিকিৎসা হবে।’ সম্প্রতি নাছির চৌধুরীর সৎভাই দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী পারভীন আক্তার। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে নাছির চৌধুরী স্ত্রী ও দুই মেয়ের বরাত দিয়ে বলা হয়, সৎভাইদের জিম্মিদশায় রয়েছেন নাছির চৌধুরী। তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। এরই প্রেক্ষিতে আজ রবিবার (২০ এপ্রিল) সুনামগঞ্জের দিরাই পৌর শহরের বাসায় সংবাদ সম্মেলন আহবান করেন নাছির চৌধুরী। রবিবার বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে নাছির চৌধুরী জানান, ‘ঝগড়া ও কিল-ঘুষির ঘটনা ঘটেছে। তবে একে রংচং দেয়া হচ্ছে।’ এক প্রশ্নের জবাবে নাছির চৌধুরী বলেন, ‘পারভীন আক্তার আমার দ্বিতীয় স্ত্রী। আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরী আমার সন্তান। আমি আমার মেয়েদের ভালোবাসি। তারাও আমাকে ভালোবাসে। মেয়েরা যদি রাজনীতি করতে চায়, তাতে কোন আপত্তি নেই। সংবাদ সম্মেলন শেষে মেয়েদের সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে সাংবাদিকদের যা বললেন বিএনপি নেতা নাছির চৌধুরী

Update Time : ১০:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫