০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
- Update Time : ০৯:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সহ সাংগঠনিক সম্পাদক,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জয়কলস ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার- কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ’র মাতা জহুরা খাতুন এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার আছরের নামাজের পর মরহুমার ছেলে কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ এর আয়োজনে মাওলানা এনামুল হকের সার্বিক সহযোগিতায় উজানীগাঁও জামে মসজিদে দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইমাম ও খতিব হাফিজ মাওলানা রশিদ আহমদ এবং শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদে দোয়া পরিচালনা করেন ইমাম হাফিজ মাওলানা জুবায়ের আহমদ। এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দ্বীনদার মুসল্লীয়ানগণ।




























