শান্তিগঞ্জে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১১:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে “রামাদ্বানের তাৎপর্য” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় (১৯ মার্চ) উপজেলা জামাতে ইসলামীর আমীর হাফেজ আবু খালেদ’র সভাপতিত্বে, সেক্রেটারী মাস্টার দেলওয়ার হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জজ কোর্টের এ.পি.পি এডভোকেট মুহাম্মদ ইয়াসিন খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামাতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও আলহেরা জামেয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তা (ওসি) মোঃ আকরম আলী, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান,জামাতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আলিফ নূর, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইলিয়াস মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ সহ প্রমূখ।




























