১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

  • Update Time : ০৩:৫৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩রা মার্চ) বিকেল ৪টায় মাহে রমজানের পবিত্রতা উপলক্ষ্যে জেলা সদরের বিভিন্ন দোকানপাটে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযানকালে উক্ত জরিমানা আদায় করে। সুনামগঞ্জ পৌরসভার পশ্চিম বাজার,মসজিদ বাজার ও পুরাতন জেল রোডে পরিচালিত পৃথক অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। এ সময় এনডিসি সাকিবুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম,জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ,বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ ফয়সল আহমদ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত প্রতিনিধি মোঃ জহুর আলী,মাহবুবুর রহমান চৌধুরী, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমন জিহান জুবায়ের,ফাহিম আহমদ ও জিসান আহমদ রাহি প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পশ্চিম বাজারে সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে অনুমোদনহীন কীটনাশক রাখার দায়ে মেসার্স নাজিম উদ্দিন বাবুল নামের সার ও কীটনাশকের দোকান মালিককে ৫ হাজার টাকা,মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে মেসার্স শশাংক পাল নামের কীটনাশকের দোকান মালিককে ৫ হাজার টাকা এবং বিসমিল্লাহ বীজ ভান্ডারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। পরে পূর্ববাজারে খেজুরে মাছি বসা এবং খেজুর খোলা রাখার দায়ে মোশারফ খানকে ৫ শ’ টাকা এবং মেয়াদোত্তীর্ণ সস ও বিস্কুট রাখার দায়ে হক এন্টারপ্রাইজকে ৫ শ’ টাকা জরিমানা করা হয়। এর আগে দুপুর ১টায় শহরের মোরগের হাট ও পুরাতন জেল রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা,আব্দুল মালেক পোল্ট্রি ফার্মকে ৩ হাজার টাকা, আলেক মিয়া পোল্ট্রি ফার্মকে ৩ হাজার টাকা এবং রোকেয়া স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

Update Time : ০৩:৫৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫