শান্তিগঞ্জে মতবিনিময় ও আলোচনা সভায় নিরক্ষরতা দূর করতে শিক্ষার বিকল্প নেই : এম এ মান্নান এমপি
- Update Time : ০৭:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক :: সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেছেন আমরা সবাই জানি মানব শিশুর সুষ্ঠু বিকাশে প্রাথমিক শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার সামগ্রিক উন্নয়নে বর্তমান আওয়ামী সরকার বদ্ধপরিকর। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে প্রাথমিক শিক্ষা ছাড়া কোনো শিক্ষা কল্পনা করা যায় না। নিরক্ষরতা দূর করতেও প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। প্রত্যেকেরই শিক্ষার হাতেখড়ি হয় প্রাথমিক শিক্ষাতেই। আমাদের শিশুদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের উন্নত জাতি গঠনে তাদের অবদান অপরিসীম।
তিনি বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। শিশুদের উন্নত জাতি গঠনে প্রাথমিক পর্যায় থেকে তাদেরকে গড়ে তোলতে হবে। তাই প্রতিটি এলাকায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এফআইবিডিবি হল রুমে উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম খানের সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, ইন্ট্রাক্টর(ইউআরসি) বিমল কুমার সরকার।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা চক্রবর্তী, উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চক্রবর্তী, পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব রায় সহ প্রমুখ।


























