১১:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসামাজিক কার্যকলাপে অভিযোগে নারী-পুরুষসহ গ্রেপ্তার ৫
- Update Time : ০৮:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী পুরুষসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউরী গ্রামে
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে তাদের স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের বালুক মিয়ার ছেলে রবিউল ইসলাম (২৫), রাঙ্গাউটি গ্রামের আমিন হোসেনের ছেলে জুবায়ের হোসেন (২১),বরইউরী গ্রামের সুরুজ মিয়া স্ত্রী ফিরুজা খাতুন (৪০),সিলেট এসএমপি কোতোয়ালী মডেল থানার কাজির বাজারের নাদিম হোসেন স্ত্রী মোছাঃ আনোয়ারা বেগম (৩৫) ও শায়েস্তগঞ্জ জেলার মদনপুরের আহম্মদ আলী মেয়ে মুন্নি বেগম (২৮)।




























