সুনামগঞ্জের সৈয়দপুরে হযরত শাহ আরেফিন (রহ:) স্মরণে বার্ষিক ওরস মাহফিল সম্পন্ন
- Update Time : ০৩:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে আলোচনা ও বাউল গানের মধ্যে দিয়ে হযরত শাহ আরেফিন (রহ:) স্মরণে বার্ষিক ওরস মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ ফেব্রæয়ারি) দিবাগত রাতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামস্থিত হযরত শাহ আরেফিন মোকাম প্রাঙ্গণে এই ওরস মাহফিল সম্পন্ন হয়।
ওরস মাহফিল উপলক্ষ্যে মাজার কমিটির সভাপতি রমজান মিয়ার সভাপতিত্বে ও গীতিকার নির্মল কর জনির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনীষ কান্তি দে মিন্টু,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হোসেন,সাবেক পৌর কমিশনার শামীম চৌধুরী সামু,বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক আল-হেলাল,সুরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খুর্শেদ মিয়া ও স্বেচ্ছাসেবক লীগৈর সাংগঠনিক সম্পাদক আশরাফ আহমদ।
পরে রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শিষ্য বাউল সিরাজ উদ্দিন,বাউল রীতা সরকার,বাউল আনোয়ার রেজা,বাউল খুশি নুরী,সাংবাদিক বাউল আল হেলাল,বাউল আলী দেওয়ান,বাউল ফিরোজা সরকারসহ স্থানীয় শিল্পীবৃন্দ। যন্ত্রশিল্পীদের মধ্যে ঢোলে জাকির নুরী,পেডে আব্দুল মালেক,বাঁশী শাহজাহান,মন্দিরায় গোলাপ ও কিবোর্ডে নাজিম উদ্দিন সহযোগীতা করেন।
রাতব্যাপী অনুষ্ঠানে জেলার ৫ প্রধান লোককবির মমধ্যমণি গানের সম্রাট বাউল কামাল পাশা (কামাল উদ্দিন),বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহের গান পরিবেশন করা হয়। অতিথি বাউল সিরাজ উদ্দিন,বাউল কামাল পাশা রচিত “পাইলামনা দরদীয়া শ্যাম”গানটি পরিবেশন করে সমবেত দর্শক শ্রোতার কাছে পুরস্কৃত ও প্রশংসিত হন।



















