শান্তিগঞ্জের খাই হাওর ও কাউয়াজুরী হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ইউএনও
- Update Time : ০৭:০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার খাই হাওর ও কাউয়াজুরী হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সুকান্ত সাহা।
শুক্রবার(৯ ফ্রেব্রুয়ারী) বিকাল ৩ টা থেকে দরগাপাশা, পূর্ব বীরগাঁও ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের অধীনে থাকা নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি কমিটি) লোকজনদের সাথে টেকসই বাঁধ নির্মাণে এবং ২৮ ফেব্রুয়ারীর মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করার তাগিদ প্রদান করেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, শান্তিগঞ্জ উপজেলা হাওরের ফসল রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় ৬৬ টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সকল প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সদস্যদের ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছি। এসব প্রকল্পে কোন অনিয়ম বা দুর্নীতির সহ্য করা হবে না। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।
এসময় বাঁধ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সুকান্ত সাহা, শান্তিগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ইয়াছিন খান, আবু বক্কর সিদ্দিক, নুর হোসেন, ইউপি সদস্য সাইদুর রহমান সহ প্রমূখ।



















