১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ৯৬ জন প্রবীণকে বয়স্ক ভাতা ও ৭ পরিবারকে সৎকার অনুদান দিল এনজিও পদক্ষেপ

  • Update Time : ০৩:৪৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আল-হেলাল,সুনামগঞ্জ :: সুনামগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রবীণ কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা ও মৃত ব্যক্তিদের সৎকারের জন্য অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও গ্রামস্থিত শাখা কার্যালয়ে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রবীণ কর্মসূচির আওতায় উক্ত বয়স্ক ভাতা ও মৃত ব্যক্তিদের সৎকার অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রদান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সুরমা ব্রাঞ্চ এর সমাজ উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার বিশ্বজিৎ দাস,কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সুরমা ব্রাঞ্চ ম্যানেজার বাদল হোসেন, ইউপি সদস্য মঙ্গল মিয়া ও মাজেদা বেগম, শিক্ষক নেতা জুয়েল আহমদ, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা জাকির আহমেদ পাবেল,স্বাস্থ্য কর্মকর্তা দীপংকর মালাকার ও সনেট রায়সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত উপকার ভোগী প্রবীণ সদস্যবৃন্দ।

এ সময় ৯৬ জন প্রবীণ সদস্যর মাঝে জন প্রতি ৩০০০ টাকা করে ২ লাখ ৮৮ হাজার টাকা বয়স্ক ভাতা ও ৭ জন মৃত সদস্যর পরিবারকে ২০০০ টাকা করে ১৪ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে ৯৬ জন প্রবীণকে বয়স্ক ভাতা ও ৭ পরিবারকে সৎকার অনুদান দিল এনজিও পদক্ষেপ

Update Time : ০৩:৪৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩