আমি লিডার হতে আসিনি ওয়ার্কার হতে এসেছি- ড. মোহাম্মদ সাদিক
- Update Time : ১০:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আল-হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি :: পিএসসির সাবেক চেয়ারম্যান ও সচিব এবং সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকা সদর বিশ্বম্ভরপুরকে জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে নেয়ার জন্য সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন। তিনি বলেছেন,নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমি ঘুরে বেড়িয়েছি। সম্মানীত ভোটাররা আমাকে তাদের মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ,মন্দির ও কবরস্থানের উন্নয়নের কথা বলেছেন। ব্রীজের কথা বলতে গিয়ে অনেকে হাউমাউ করে কেঁেদছেন। আমি সকলকে প্রতিশ্রæতি দিয়েছি এসব কাজ করা আমার পক্ষে কোন কঠিন নয় বরং সহজ কাজ। শিক্ষা সচিব থাকাকালে ধারারগাঁও হালুয়ারগাঁও সেতু বাস্তবায়নের জন্য আমিই সর্বপ্রথম মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছি। আমি সিটিং এমপি না। নির্বাচন কমিশনের সাবেক সচিব ছিলাম। কাউকে প্রভাবান্বিত করার কোন সুযোগ আমার নেই। সুতরাং কেউ যদি আমার বিরুদ্ধে বিষোদঘার করে থাকেন তাহলে সেটা না জেনে অন্যায় করছেন। তিনি বলেন,পাল্টাপাল্টি জবাব দেওয়ার চাইতে ভোটারদের কাছে গিয়ে তাদের সুখ দু:খের ভাগীদার হওয়া অনেক ভালো। আমি লিডার হতে আসিনি ওয়ার্কার হতে এসেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মনোনয়নপত্র দাখিল করতে চান তখন রিটার্নিং অফিসার চেয়ারে বসা ছিলেন। আমিও জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসারদের কাছে আমার মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে দাড়িয়ে থেকেই দাখিল করেছি। চেয়ারে বসিনি। কারণ আমি জানি রিটার্নিং অফিসারের পদটি কতটুকু গুরুত্বপূর্ণ। আমি শিষ্টাচাা বোধ বলতে যা বুঝায় তা শিখেছি। নির্বাচনে অন্যায়ভাবে প্রভাব বিস্তারের পক্ষপাতি আমি নই। আমি অহেতুক গলাবাজি পছন্দ করিনা করতে চাইওনা। আমার কথা একটাই শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রায় সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরকে একীভূত করতে চাই। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ২টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় পিএসসির সাবেক চেয়ারম্যান ও সচিব এবং সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এড. বিমান কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ আবু সুফিয়ান, সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এড. সামছুল আবেদীন ও ডেইলি স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার সুরমা সাদিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমুহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বাসস প্রতিনিধি আল হেলাল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, আর টিভির প্রতিনিধি বিন্দু তালুকদার, গাজী টিভির প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি শাহজাহান চৌধুরী, এনটিভির প্রতিনিধি দেওয়ার গিয়াস চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি দেওয়ান তসদ্দুক রাজা ইমন প্রমুখ।সভায় সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক বলেন,সাংবাদিকতা হচ্ছে আমার জীবনের প্রথম পেশা। পরে আমি কবিতা ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ এর পাশাপাশি সরকারী চাকুরীতে কর্মরত থাকলেও আমার পেশার লোকদের সাথে সব সময় সুসম্পর্ক বজায় রেখে চলছি। আমার মেয়ে ডেইলি স্টার পত্রিকায় কাজ করছে। সুনামগঞ্জ শহরে যারা সাংবাদিকতা করছেন তারা সবাই আমার ভাই ভাতিজা ও ঘনিষ্ট আত্মীয়। এমপি প্রার্থী হিসেবে সুনামগঞ্জের সকল সাংবাদিকদের সক্রিয় সমর্থন আমি পেয়েছি। নির্বাচিত হয়ে সকল সাংবাদিকদের নিয়ে আমি সুনামগঞ্জকে আরো এগিয়ে নিতে চাই। এবং এ লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগীতা চাই।



















