০৯:১২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় চিনি বোঝাই ৪টি পিকআপ গাড়িসহ ৪ চোরাকারবারি গ্রেফতার

  • Update Time : ০৬:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ৪টি পিকআপ গাড়িতে বোঝাই ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে পুলিশ দল তাদেরকে আটক করে। সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার দাউদপুর সড়ক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সাতারকোনা গ্রামের আব্দুল হাই এর ছেলে আল আমিন (২০), মাজাইর গ্রামের আব্দুল আলীর ছেলে সুজন মিয়া (২২), আলীপুর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে মঞ্জিল মিয়া (৪২) ও পদ্মনগর গ্রামের রথীন্দ্র দেবনাথের ছেলে প্রান্ত দেবনাথ (২১)। থানা পুলিশ জানায়, ভারতীয় চিনি বোঝাই ৪টি পিকআপ গাড়ি সোমবার ভোররাতে দিরাই শহরে প্রবেশ করছিল। বেপরোয়া গতির পিকআপ গাড়িগুলো দিরাই বাসস্ট্যান্ডে রাত্রিকালীন ডিউটিরত পুলিশ সদস্যদের নজরে আসলে এস আই তপন চন্দ্র দাস পিছু নেন। পরে দিরাই পৌর এলাকার দাউদপুর সড়কে তাদের আটক করা হয়। দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেন জানান, আটককৃত চিনির মূল্যে ৯ লাখ ৬০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ভারতীয় চিনি বোঝাই ৪টি পিকআপ গাড়িসহ ৪ চোরাকারবারি গ্রেফতার

Update Time : ০৬:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩