শান্তিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- Update Time : ০৮:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শান্তিগঞ্জপ্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এসময় উন্মুক্ত আলোচনা বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারি কমিশনার(ভূমি) সকিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)খালেদ চৌধুরী।
এসময় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সুফি মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার মোঃ সোহায়েল আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ড. ইকবাল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. জুবায়ের আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, জয়কলস উজানীগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার, কামরূপদলং সরকারী প্রাথমিক বিদ্যয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ সহ প্রমুখ।



















