সাংবাদিক কাজী মমতাজের পিতার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
- Update Time : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও জয়কলস ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার- কাজী মো. জমিরুল ইসলাম মমতাজের পিতা মোঃ মাহমুদ আলীর ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১২ নভেম্বর) জোহরের নামজের পরপরই শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত উজানীগাঁও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার সভাপতি আমিরুল ইসলাম, উজানীগাঁও জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী শফিকুল ইসলাম শফিক, উজানীগাঁ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রশিদ আহমদ, উজানীগাঁও রশিদিয়া হাফিজিয়া মাদ্রসার প্রধান শিক্ষক মাওঃ হাফিজ সামসুদ্দীন আহমেদ,সহ শিক্ষক মাওঃ আবুল হাসান মাছুম, মোয়াজ্জিন শফিক উদ্দীন, প্রবীন মুরুব্বী ইমান আলী, দিলোয়ার হোসেন দিলা মিয়া, শুকুর আলী, মনসুর আলম, শফিক মিয়া, সুনু মিয়া, আন্দুল জব্বার, মতিউর রহমান, সাহাব উদ্দীন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, কার্যকরী সদস্য নাহিদ আহমেদ, নোহান আরেফীন নেওয়াজ, উপজেলা খেলাফত মজলিসের প্রচার সম্পাদক মাওঃ এনামুল হক, আব্দুল মোকব্বীর খোকন, অমরুল ইসলাম, খাইরুল মাহমুদ, কে এম এম হাসান, কে এ এম মারজান, এলাকা দ্বীনদার ব্যক্তিবর্গ সহ মাদ্রসার ছাত্রগণ প্রমূখ।



















