০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : ০৪:০১:০১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার জাউয়া বাজার থেকে জীবন মিয়া (২৭) ও রুমেল মিয়া (২১) নামের এ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশের সূত্র জানায়, এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টার দিকে ছাতকের জাউয়া বাজার মুরগী হাটার সামনে অভিযান পরিচালনা করে জীবন মিয়া ও রুমেল আহমদ নামের দুই মাদক কারবারিকে আটক করে তাদের ব্যবহৃত প্রাইভেট কার থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৪:০১:০১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩