শান্তিগঞ্জে জেল হত্যা দিবসে আলোচনা ও দোয়া মাহফিল
- Update Time : ০৮:৩০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনা মন্ত্রীর হিজল বাড়িতে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু। শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম রেজার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন। আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জুবেল আহমদ,পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমদ সোহান, উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিলন আহমদ প্রমুখ। পরিশেষে জাতীয় চার নেতার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



















