জগন্নাথপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- Update Time : ০৯:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামি ২৫ মে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৯ মে) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, জনতার চেয়ারম্যান সৈয়দ তালহা আলম (কাপ পিরিচ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন রাশীদ (আনারস), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান (লাঙ্গল), জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুম কামালী সিতু (খেজুর গাছ)। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন।
























