০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে দশ কোটি টাকা ব্যয়ে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ

  • Update Time : ১২:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গত ৪ জানুয়ারী বুধবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের কার্যকরি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। এতে তাৎক্ষনিকভাবে ৯জন ট্রাস্টি প্রায় ১ কোটি টাকা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।
সংগঠনের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওদুদ এর পরিচালনায় সভায় বিগত দিনের কার্যক্রম তুলে ধরে আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার হাসনাত আহমদ চুন্নু। সভায় আগামী ২০ ফেব্রুয়ারী সংগঠনের দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন করার সিদ্ধান্ত গৃহিত হয়। নির্বাচনে অংশ নিতে ট্রাস্টিদের আগামী ৬ ফেব্রুয়ারীর মধ্যে নমিনেশন প্রদান করার আহবান করা হয়।
সভায় আরো জানানো হয় টেকনিক্যাল কলেজের জন্য মিরপুর ইউনিয়নে জায়গা নির্ধারন করা হয়েছে এবং তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া কলেজ প্রতিষ্ঠায় ১০০ জন দাতা সদস্য নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি তফজ্জুল হোসেন, নূরুল হক লালা মিয়া, আব্দুল আলী রূপ, এম এম নূর, রফিক মিয়া, মুহিব চৌধুরী, আলী আক্কাস, ইলিয়াস মিয়া, মুজিবুর রহমান, ফারুক মিয়া, আলফাজুর রহমান জাকির, এম ইকবাল, আব্দুল শহিদ, এম এ আহাদ, ইউনুছ আলী, ড. সানোয়ার চৌধুরী, আশিক চৌধুরী, আব্দুল হালিম, আনোয়ার আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে দশ কোটি টাকা ব্যয়ে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ

Update Time : ১২:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭