০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা
- Update Time : ০৪:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারি ২০২৩
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সারাদেশের মতো সিলেটের প্রতিটি স্কুলে চলছে বই উৎসব। ইংরেজি নববর্ষের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। রোববার (১ জানুয়ারি) সকাল ১০ টায় সিলেট নগরীর সরকারি কিন্টারর্গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মুশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, উপ বিভাগীয় কমিশনার মো. জালালউদ্দিনসহ শিক্ষাবিদরা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সারাদেশের মতো সিলেটেও বই উৎসব পালন করছি আমরা। বছরের শুরুতে সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠান নতুন বই পাওয়াতে সকলে খুশি।আশা করি সকলে নতুন বই পেয়ে পড়ায় মনোযোগী হবে। যারা কিছু বই পায়নি তাদের শিগগিরই স্ব স্ব প্রতিষ্ঠান বই বিতরণ করবে।





























