আজ, , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হলেন জুবাইদা রহমান «» সংঘর্ষে দোকানপাট ভাংচুর, আহত ২০ «» ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ «» বিশ্বনাথে ৮ দলীয় উপজেলা লিঁয়াজো কমিটির প্রচার মিছিল-সভা অনুষ্ঠিত «» বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা «» সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের যৌথ প্রচার মিছিল «» সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা «» শান্তিগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মীদের টানা ৩য় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি «» জগন্নাথপুরে পু্লিশের অভিযানে গ্রেফতার ২ «» শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মমতাজ দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত





অন্তঃসত্ত্বা নারীকে তিন দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট :: অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নরসিংদীর মাধবদী থানায় লিখিত অভিযোগ করেছেন। শনিবার (৮ মার্চ) বিকেলে মাধবদী থানা পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে ইকবাল নামে একজনকে আটক করেছে। জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ তারিখ পর্যন্ত পাঁচদোনার একটি ভবনে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ। পরে নরসিংদীর পাঁচদোনায় অভিযান চালিয়ে ইকবাল নামে একজনকে আটক করা হয়। ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার বাসিন্দা।

নরসিংদী মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইকবাল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনিপ্রক্রিয়া চলমান আছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ