১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার
- Update Time : ১০:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর
থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানা পুলিশ অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানার এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে

উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে ধর্ষণ, অপহরণ, চুরি, ডাকাতিসহ একাধিক মামলার আসামী আব্দুল হাশিমকে (৩৯) গ্রেফতার করা হয়। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, গ্রেফতারকৃত একাধিক মামলার আসামী আব্দুল হাশিমকে শুক্রবার (২৬ আগস্ট) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



























