জগন্নাথপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৭:৪৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়াবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নুরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যােগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে জগন্নাথপুর চিলাউড়া পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়েছে স্থানীয় পৌর পয়েন্টে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলতাবুর রহমান খছরু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রশীদ আমিন, জেলা স্বেচ্চাসেবক দলের সহ-সভাপতি বাকিবিল্লাহ,

উপজেলা বিএনপির সহ-সভাপতি সহ-সভাপতি মুকিত মিয়া, সহ-সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খছরু, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা আতাউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ হারুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন প্রমূখ। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছোবহান, সাংগঠনিক সম্পাদক হাজী সোহেল আমীন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, যুগ্ম-আহবায়ক মিজান কোরেশি, যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, জেলা যুবদল নেতা জাকির হোসেন, পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, যুগ্ম-আহবায়ক শামিম আহমদ, যুবদল নেতা আব্দুল হক কামালী, যুবদল নেতা খয়রুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবিরসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।



























