১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২
- Update Time : ০২:২৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এএসআই মোঃ সুহেল-এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গাড়ি চুরির মামলার আদালতের ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার মিরপুর ইউনিয়নের সিফাতপুর (গাংপাড়) গ্রামের মদরিছ আলীর ছেলে জামাল হোসেন মজুমদারকে (৪০) সিলেট নগরী থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে থানার এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মোঃ কাচা মিয়ার ছেলে মোঃ চাদ মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে সোমবার (২২ আগস্ট) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



























