জগন্নাথপুরে রক্তাক্ত ২১ আগষ্ট উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ২১ আগস্ট ভয়াল সেই গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০৪ সালের রক্তাক্ত ২১ আগষ্ট উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আজ রোববার (২১ আগস্ট) জগন্নাথপুর আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায় ও সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি সাকেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, হাজী আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ শেফুল আমিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আফু মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, আওয়ামী লীগ নেতা ফখরুল হোসেন, বশিদ আহমদ, আব্দুল গফুর, হাজী আব্দুল সত্তার, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ছাত্রনেতা কামরান আহমদ প্রমুখ।



























