১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মীরপুরে অগ্নিকান্ডে পুড়ে গেছে পাসর্পোট, ভিসাসহ ৭টি ঘর: ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- Update Time : ০২:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে ওমান প্রবাসির বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে বসতবাড়ির ৭টি কক্ষ পুড়ে গেছে।
রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানাযায়, আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর প্রাণপন চেষ্টা চালিয়ে সক্ষম হলেও ততক্ষনে বসত ঘরের ৭টি কক্ষ পুড়ে যায়। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান, আগুনে ৭টি ঘর, পাসর্পোট, ভিসাসহ আসবাসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক সমাজকর্মী মাহবুব হোসেন, তিনি পুড়ে যাওয়া স্হানটি পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনকে শান্তনা দেন।





























