অবিলম্বে মসজিদুল আকসা খুলে দিতে হবে- ছাত্র মজলিস
- Update Time : ০৮:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক
কেন্দ্রীয় সভাপতি এবং খেলাফত মজলিসের
কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক
মুহাম্মদ আবদুল জলিল বলেছেন, মুসলমানদের প্রথম কিবলা পবিত্র মসজিদুল আকসা ইসরাইলী বাহিনীর হাতে আক্রান্ত। ফিলিস্তিনের মজলুম মুসলমানরা বারবার সাম্রাজ্যবাদী ইয়াহুদিদের হাতে নির্যাতিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে নতুনভাবে নিপীড়ন শুরু করেছে বর্বর ইসরাইলীরা। অবিলম্বে মুসলমানদের প্রথম কিবলা খুলে দিতে হবে।
২৪ জুলাই সোমবার, বাদ আসর বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মনসুরুল আলম মনসুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন,সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এইচএম খালেদ আহমদ।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ মনির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগরী সভাপতি মুহাম্মদ রমজান আলী,নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি শাব্বীর আহমদ, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি মুহাম্মদ তাইফুর রহমান, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মুহাম্মদ আবদুল গাফফার, খেলাফত মজলিস ঢাকা মহানগরী প্রকাশনা সম্পাদক কাজী মুহাম্মদ আরিফুর রহমান,মহানগরী দক্ষিণের অফিস ও বায়তুলমাল সম্পাদক আফসার উদ্দিন হাওলাদার, যাত্রাবাড়ী দক্ষিণ থানা সভাপতি কেএম ইমরান হুসাইন, মিরপুর থানা সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম, উত্তরখান থানা সভাপতি মাহমুদুল হাসান মুঈন, মতিঝিল থানা সভাপতি রাশেদ আহমদ, প্রমুখ।



























