০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মিরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখলুল করিমের গণসংযোগ

  • Update Time : ০৭:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা আখলুল করিমের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর ইউনিয়নের শ্রীরামসী বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় আখলুল করিম স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁর পক্ষে সমর্থন কামনা করেন। গণসংযোগ শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আখলুল করিম বলেন, মিরপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা এবং তাঁর নেতা কয়ছর আহমদ এমপির উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এ সময় তিনি নির্বাচনে সকলের আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। গণসংযোগে বক্তব্য রাখেন সমাজসেবক নেওয়ার খান, গোলাম রাসুল রিমন, এরশাদ আলী, খছরু মিয়া, আজমত আলী রাজু, সায়েক আহমদ ও সবুজ মিয়া। এ সময় ফেরদৌস খান, আখতার হোসেন, অপু মিয়া, মতিউর রহমান, অলিউর রহমান ছুফু, পারভেজ তালুকদার, নজরুল খান, তানভির আহমদ তামিম, চান মিয়া, বশির মিয়া, ফয়ছল গণি, ছুরত মিয়া, সাদ্দাম হোসেন, সালমান আহমদ, কিবরিয়া আহমদ, লিটন আহমদ, সালাহ উদ্দিন, আব্দুল হক, মঈনুল আহমদ, আদিল আহমদ, হারুন মিয়া, অলিউর রহমান, জুনায়েল আহমদ, রাজা মিয়া, রুহান আহমদ, আওলাদ আহমদ, আলী আহমদ, ইসলাম উদ্দিন ও জিতু মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মিরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখলুল করিমের গণসংযোগ

Update Time : ০৭:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬