১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৮ মাসের সাজাপ্রাপ্ত ও ৭ লাখ টাকা জরিমানার আসামি গ্রেফতার
- Update Time : ১১:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে আদালতের ৮ মাসের সাজাপ্রাপ্ত ও ৭ লক্ষ ৩৩ হাজার টাকা জমিনার যুক্তরাজ্য প্রবাসি এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এএস আই মোঃ সোহেল এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামি উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া গ্রামের মৃত হামরু মিয়ার ছেলে জিয়া উদ্দিন (রুপা মিয়া)। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে সোমবার (১৮ জুলাই) বিকেলে গ্রেফতার করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


























