০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আসামি গ্রেফতার ২
- Update Time : ০৩:৩০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই জিয়া উদ্দিন ও এসআই আব্দুস ছাত্তারের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পলাতক আসামিরা হলেন, উপজেলার সাচায়ানী (নান্দিরগাঁও) গ্রামের মৃত এলাই মিয়ার ছেলে রুবেল মিয়া (২০), পৌর এলাকার ভবানীপুর গ্রামের মৃত আঃ রশিদের ছেলা জাকির হোসেন। গ্রেফতারকৃত আসামিদেরকে শনিবার (১৬ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





























