১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে এমএম ট্রাস্টের নগদ অর্থ বিতরণ
- Update Time : ০৩:১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমএম ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামে শুক্রবার (৮ জুলাই) বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুর হক, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহিদ উদ্দিন, হাজী নিজাম উদ্দিন, আফাজ উদ্দিন প্রমূখ।



























