০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সৈয়দ কাশেমের ত্রান সামগ্রী বিতরণ

  • Update Time : ০৯:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ জগন্নাথপুর শতাব্দীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মধ্যে সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেমের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার সৈয়দপুর আলিয়া মাদ্রাসার মার্কেটে রোববারর (৩ জুলাই) বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, পিয়াজ, আলু, লবনসহ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, সৈয়দপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ, সমাজসেবক, শিক্ষানুরাগী মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ শেফুল আমিন। এসময় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক সৈয়দ আকবর আলী, যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ তুহেল মিয়া, শেখ আশরাফুল ইসলাম, সৈয়দ আব্দুল খালিক, সৈয়দ আবু তাহের, সৈয়দ শাফি আহমদ, সৈয়দ শাহজাহান আহমদ, ছাত্রনেতা সৈয়দ মারজান আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আরিফ আহমদ, সৈয়দ রুম্মান আহমদ, সৈয়দ আফরাহিম ইসলাম আতিকুলসহ বিভিন্নন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সৈয়দ আবুল কামেশের পক্ষ থেকে ইতিমধ্যে, উপজেলার মিরপুর ইউনিয়ন, আশারকান্দি ইউনিয়ন, পাইলগাঁও ইউনিয়ন, রানীগঞ্জ ইউনিয়ন, চিলাউড়া- হলদিপুর ইউনিয়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মধ্যে ত্রাম সামগ্রী বিতরণ করা হয়েছে। সৈয়দ আবুল কাশেম জানান, তার পক্ষ থেকে প্রতিদিন ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও ত্রান সামগ্রী বিতরণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সৈয়দ কাশেমের ত্রান সামগ্রী বিতরণ

Update Time : ০৯:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২