০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাঁজাসহ এক নারী গ্রেফতার
- Update Time : ০৮:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গাঁজাসহ গ্রেফতারকৃত দুলাই বেগম (৫০) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত উস্তার আলীর স্ত্রী। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রাম থেকে শনিবার ৯টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ৬শ ৮০ গ্রাম গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭ হাজার টাকা। পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামিকে রোববার (৩ জুলাই)) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























