০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বন্যাদুর্গত ও অসহায় মানুষের মাঝে আওয়ামী লীগ নেতার ত্রান বিতরণ
- Update Time : ০৭:৪৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় খতিগ্রস্তদের মাঝে আওয়ামী লীগ নেতার ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার পাইলগাঁও ইউনিয়ন ও চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশের পক্ষ থেকে খতিগ্রস্ত হাজারো পরিবারের মাঝে বৃহস্পতিবার (৩০ জুন) চাল, ডাল, তৈল, পিঁয়াজ, লবনসহ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রী বিতরণে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ইউপি সদস্য মুফিজুল ইসলাম মুফিজ, সমাজসেবক টিপু চৌধুরী। এসময় সমাজসেবক জমশেদ মিয়া, ফজলু মাষ্টার, আবু খালেদ, রুকন মিয়য়া, আব্দুল আহাদ, রমজান চৌধুরী, আনাস চৌধুরীসহ বিবিন্ন শ্রেণী- পেশান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























