০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে খেলাফত মজলিসের ত্রান বিতরণ
- Update Time : ০১:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়কুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের উদ্যােগে বন্যায় পানিবন্দী মানুষের মধ্যে আজ সোমবার (২৭ জুন) ৫ শতাধিক পরিবারে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সভাপতি হাফিজ মাওলানা জামিলুল হক আমিনীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন। ত্রান বিতরণী কার্যক্রম দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























