জগন্নাথপুরে আ.লীগের বর্ধিতসভায় চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত
- Update Time : ১০:২২:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ জুন, বাছাই ৩০ জুন, প্রার্থীতা প্রত্যাহার ৭ জুলাই, প্রতীক বরাদ্দ ৮ জুলাই, নির্বাচন ২৭ জুলাই। বুধবার (১৫ জুন) জগন্নাথপুর উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মোশাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, তথ্য ও গবেষনা সম্পাদক বিজন কুমার দেব, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান, উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আব্দুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ শেফুল আমিন, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা আ.লীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ.লীগ নেতা আইয়ুব খান, পাটলী ইউনিয়ন আ.লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, মিরপুর ইউপির সভাপতি আতিকুর রহমান আতিক, চিলাউড়া- হলদিপুর ইউপির সভাপতি আব্দুল গফুর, সৈয়দপুর-শাহারপাড়া ইউপির সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া, কলকলিয়া ইউপির সেক্রেটারি বশির আহমদ প্রমূখ। সভায় চেয়ারম্যান পদে ঘোষিত ৫ প্রার্থী হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা আ.লীগ নেতা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুন রশীদ উপজেলা আ.লীগের শিক্ষা ও মানব সমপদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর। উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের বর্ধিতসভায় চেয়ারম্যান পদে ৫ জনের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়।


























