জগন্নাথপুরে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে রক্তাক্ত, আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরন
- Update Time : ০২:৩৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পাওনা টাকা চাওয়াতে একজনকে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার সৈয়দপুর বাজারে মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটেছে। পাওনাদারের পক্ষে গুরুতর আহত হয়েছে তাঁর ভাতিজা নাঈম খান (২৫)। গুরুতর আহত নাঈম খানকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আশংকাজনক অবস্থায় নাঈম খানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানাগেছে, উপজেলার সৈয়দপুর নোয়াপাড়া গ্রামের মৃত উমরা খাঁনের ছেলে ফুলন খাঁন একই গ্রামের গাংপাড়ের মৃত কাদির খানের ছেলে বদরুল খার মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। পাওনাদার ফুলন খাঁন জানান, গাংপাড়ের সন্ত্রাসী ও চাঁদাবাজ বদরুল খান তাঁর কাছ থেকে বেশ কিছু টাকা হাওলাত নিয়েছিল। কয়েক মাস ধরে টাকা দেরাম দিচ্ছি বলে বার বার তারিখ করে আসছে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈয়দপুর বাজারে সন্ত্রাসী ও চাঁদাবাজ বদরুল খান ও তার ভাতিজা সৈয়দপুর মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম রাজুর নেতৃত্বে ৫/৭জন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ফুলন খানের উপর হামলা চালালে এসয় তার ভাতিজা নাঈম খান তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তার ভাতিজা নাঈম খানের উপর বদরুল খান ও আমিনুল ইসলাম রাজু দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে নাঈম খানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। থানার এসআই আব্দুস ছাত্তার জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে, হামলাকারিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।


























