জগন্নাথপুরে দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পূর্ব বুধরাইল আটঘর আউদত ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের এক বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (১২ জুন), সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসা মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের উদ্যােগে আয়োজিত বিদায়ি অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা দিলোওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসি সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ মখলিছ মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আমির আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম এ মতিন চৌধুরী, আব্দুর রহিম, আনহার মিয়া, মোঃ তায়দুর রহমান, মোঃ কবির মিয়া। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন দাখিল পরীক্ষার্থী মোঃ ইসহাক মিয়া, মোঃ রাব্বি কামালী নাহিদ, মোছাঃ আলিমা বেগম সুমি, মোছাঃ নুছাইবা জান্নাত তানহা। এসময় মোঃ কাসেম আহমদ, সাহেল আহমদ, শাহী আহমদ, ইমন আহমদ, রাকিব আহমদ, আকলিমা বেগম, তাসলিমা বেগম, নিলা বেগম, নাজমা বেগম মাছুমা বেগমসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আমির আলী।


























