০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আলমপুর জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
- Update Time : ০৮:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলমপুর জামে মসজিদের ৯ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক সভা শুক্রবার (১০জুন) মসজিদে অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন, মোতাওয়াল্লি মোঃ ফারুক মিয়া, ক্যাশিয়ার মোঃ চুনু মিয়া, সেক্রেটারি মোঃ ফরিদ মিয়া, কমিটির সদস্যরা হলেন, আবু তাহের মোঃ মজনু, শাহীন তালুকদার, মোঃ ফটিক মিয়া, দিদার আহমদ সুমন, আবুল হাসনাত, ফয়জুল করিম।


























